ছবি: সংগৃহীত
শিক্ষা

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বাংলাদেশ-মালয়েশিয়া উচ্চ-পর্যায়ের অ্যাক্রেডিটেশন আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইনস্টিটিউশনাল কোয়ালিফিকেশন অ্যাসিউরেন্স সেল’ (IQAC)-এর উদ্যোগে এক আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ সেপ্টেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হলে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সির (MQA) প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো’ প্রফেসর ড. মোহাম্মদ শাতার বিন সাবরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান এবং বিএসি সদস্য প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান।

অনুষ্ঠানে “বৈশ্বিক যুগে গুণমান নিশ্চিতকরণ এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ” শীর্ষক মূল প্রবন্ধে দাতো’ প্রফেসর ড. মোহাম্মদ শাতার বিন সাবরান সীমাহীন ও বৈশ্বিক উচ্চশিক্ষায় মান নিশ্চিতকরণ, ফলাফল-ভিত্তিক শিক্ষা এবং মাইক্রো-ক্রেডেনশিয়াল ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান জানান, দেশে ইতিমধ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অ্যাক্রেডিটেশন কার্যক্রম শুরু হয়েছে। তিনি বিএসি এবং এমকিউএ-এর যৌথ অংশগ্রহণে সক্ষমতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ড. মো. সবুর খান শিল্পখাতের চাহিদা মেটাতে শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি ও ‘প্রফেসর অফ প্র্যাকটিস’ পদ চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে এমকিউএ পরিচালক আবুল সামান বিন তাইপ, ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আর কবির, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোস্তফা কামাল বক্তব্য রাখেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফোফানা

আইভরি কোস্টের অভিজ্ঞ মিডফিল্ডার সেকো ফোফানা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষ...

ইরান যুদ্ধের সাত মাসে গোলাবারুদের সঙ্কটে পড়েছে মার্কিন বাহিনী!

ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের সামরিক অভিযানের কারণে মার্কিন সেনাবাহিনীর গোলাবারু...

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বাংলাদেশ-মালয়েশিয়া উচ্চ-পর্যায়ের অ্যাক্রেডিটেশন আলোচনা অনুষ্ঠিত

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) বিষয...

নিরাপত্তার সমস্যা! ত্রিদেশীয় সিরিজের আগে ইংলিশ নিরাপত্তা দল পাকিস্তানে

চার বছর আগে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও দেশটিতে নিরাপত্তা ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা