ছবি: সংগৃহীত
জাতীয়

ডিএমপির অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৭১ জন, মতিঝিলে ৫৬ জন, তেজগাঁওয়ে ৫০ জন, মিরপুরে ১২৪ জন, গুলশানে ৫৫ জন এবং উত্তরা বিভাগে ৪৮ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগের অভিযানে তিনজন এবং সিটিটিসির অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারদের কাছ থেকে একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, দুটি গ্যাস লাইট, ছয়টি ফয়েল পেপার, নগদ ২ হাজার ৫০০ টাকা এবং পাঁচটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৯৫৬ পিস ইয়াবা এবং ৩০ বোতল এস্কাফ সিরাপ (ফেনসিডিল)।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামতসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন ইরানে

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে দেশটির সাবেক ইস...

এসএসসিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩...

খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নিশ্চিত

দীর্ঘদিনের অপেক্ষা, হিসাব-নিকাশ ও নানা সমীকরণের অবসান ঘটিয়ে সরাসরি ২০২৭ ওয়ানড...

ভান্ডারিয়ায় ১৬ ঘণ্টায় ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন

পিরোজপুরের ভান্ডারিয়ায় ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য মাত্র ১৬ ঘণ্টার মধ্যে উদঘাট...

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য সরানোর দাবি হেফাজতের

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের অবয়বস...

লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় ক্ষতি

সিলেটে তীব্র দাবদাহ ও অসহনীয় গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডি...

এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন চলছে

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন আজ ১১ আগস্ট থেকে শুরু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা