ছবি: সংগৃহীত
জাতীয়

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে: মির্জা ফখরুল

আমার বাঙলা ডেস্ক

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১ মার্চ) সকাল ৯টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আমরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছি। পরিদর্শনের সময় হাসপাতালের কর্মকর্তা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসপাতালটি পরিষ্কার-পরিছন্ন দেখেছি এবং আমরা ভাবছি হাসপাতালটিকে আরও উন্নত করা যায় কিনা।

তিনি বলেছেন, জানান, হাসপাতালে মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়েছে এবং স্থান নির্ধারণও সম্পন্ন হয়েছে। মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বর্তমানে ২৫০ শয্যার হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করা হবে, যা এলাকার মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, হাসপাতালের সুপারকে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে যা যা প্রয়োজন সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে। জেলা প্রশাসকের মাধ্যমে হাসপাতালে আরেকটি লিফট বসানোর ব্যবস্থাও করা হবে। ফখরুল আশা প্রকাশ করেন, সীমিত সম্পদ থাকলেও হাসপাতালের কর্মকর্তারা জনগণকে ভালো চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেবেন।

তিনি উল্লেখ করেন, আমাদের সরকারে আসার মাত্র দুই সপ্তাহ হয়েছে, তবে আশা করি এই সময়ের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করা সম্ভব হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা