ছবি: বিজিবি'র সৌজন্যে
অপরাধ

টেকনাফে তিন কোটি টাকার ইয়াবাসহ এক রোহিঙ্গা বিজিবি জালে

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩ কোটি টাকা মূল্যের এক লাখ ইয়াবাসহ মো. সালাম (৩৫) নামে এক রোহিঙ্গা মাদককারবারীকে আটক করেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ভোররাতে টেকনাফের দমদমিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক মো. সালাম টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং ওলা মিয়ার পুত্র।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক আশিকুর রহমান, পিএসসি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মায়ানমারের মংড়ু এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান দমদমিয়া জাদিমুড়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিজিবির নৌ-টহল দল সন্দেহভাজন নৌযান ঘিরে ফেলে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা মায়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে ইয়াবাসহ আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা