সংগৃহীত
সারাদেশ

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

নানা আয়োজনে গত শনিবার (৩০ নভেম্বর) ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় রূপান্তরের আয়োজনে এদিন সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

জেলা মহিলা অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালিটি পাবলিক লাইব্রেরির সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়।

পরে লাইব্রেরি মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আশ্বাস প্রকল্প রূপান্তর ঝিনাইদহের প্রোগ্রাম অফিসার মো. আল-মামুন সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মহিলা অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগের সভাপতিমণ্ডলীর সদস্য নাজিম উদ্দীন জুলিয়াস, ঝিনাইদহ পলিটেকনিক ইনিস্টিটিউটের সহকারী ইনসট্রাক্টর পবিত্র কুমার বিশ্বাস, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. জাহিদ হাসান, আশ্বাস প্রকল্প রূপান্তর ঝিনাইদহের কমিউনিটি ফেসিলিটেটর অননীয় বিশ্বাস প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন- কমিউনিটি রেডিওর স্টেশন ম্যানেজার মো. মিরাজ হুসাইন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন- বেসরকারী উন্নয়ন সংস্থা উই-এর নারী দলের সদস্য নিলুফার ইয়াসমিন, সিটিপ সদস্য আফিয়া মাকছুদা, মেহেদি হাসান ও লিটন কুমার বিশ্বাস।

আলোচনা সভা শেষে বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার গাবতলা মাঝিপাড়া এবং হলিধানী ইউনিয়নের হলিধানী বাজারে খুলনা থেকে আগত রূপান্তরের কালচারাল টিমের পরিবেশনায় মানবপাচার ও নিরাপদ অভিবাসন নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দক্ষিণবঙ্গের জনপ্রিয় পটগান পরিবেশন করা হয়।

একইদিন সন্ধ্যা ৬ টার সময় ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মাধমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আয়োজন শেষ হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা