সংগৃহীত
প্রবাস

‘জীবনের শেষ দিন পর্যন্ত হাসিনাকে ভারতে রাখা উচিত’

আমার বাঙলা ডেস্ক

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণি শঙ্কর আয়ার বলেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যতদিন ইচ্ছা, ততদিন ভারতে থাকার অনুমতি দেওয়া উচিত।

তিনি বলেন, শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন এবং তার নিরাপত্তার জন্য ভারত সরকারকে সহানুভূতির সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদসংস্থা পিটিআই।

ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত মাসে ঢাকা সফর করে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন, এটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মণি শঙ্কর আয়ার।

তিনি পিটিআইকে জানান, এই আলোচনা অব্যাহত থাকা উচিত এবং ভারতকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মন্ত্রিসভার স্তরে যোগাযোগ স্থাপন করতে হবে।

বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে আয়ার বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা সবাই একমত হব, শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। যত দিন তিনি থাকতে চান, এমনকি তার জীবনের শেষ দিন পর্যন্ত, আমাদের তাকে অতিথি হিসেবে রাখা উচিত।

৭৭ বছর বয়সি শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট ভারতে চলে এলে তার ১৬ বছরের শাসনের পতন ঘটে। তখন থেকেই ভারতে বসবাস করছেন শেখ হাসিনা।

আইয়ার মনে করেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা সত্যি, তবে বেশির ভাগ ক্ষেত্রেই তা শেখ হাসিনার সমর্থকদের ওপর রাজনৈতিক হামলা।

সাবেক কংগ্রেস নেতার এই বক্তব্য তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের দাবি তুলে ভারতের সংবাদমাধ্যমে ভিন্নভাবে প্রচার হচ্ছে।

কংগ্রেসের এই প্রবীণ নেতা বলেন, ‘হিন্দুদের ওপর হামলার ঘটনা সত্য হলেও, অনেক ক্ষেত্রে এগুলো রাজনৈতিক মতপার্থক্যের কারণে সৃষ্ট।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা