খেলা

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস লিগের বাকি অংশ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। জাতীয় দলের কোচ হিসেবে জিনেদিন জিদানের অভিষেক জয়ের দিনে তারকা এই ফরোয়ার্ডকে নিয়ে কোনো ঝুঁকি না নেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে ম্যাচে মাইকেল ওলিসের পাস থেকে ৬৭ মিনিটে গোল করেন এমবাপ্পে।

ফ্রান্সের জার্সিতে রিয়াল মাদ্রিদ তারকার ৬৭তম গোল এটি। তবে গোলের পর উদযাপনের সময়ই খোঁড়াতে দেখা যায় এমবাপ্পেকে। পরে মাঠে চিকিৎসা নেন তিনি। প্রাথমিক চিকিৎসার পরও ব্যথা ও অস্বস্তি না কমায় শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় ফ্রান্স অধিনায়ককে।

ম্যাচ শেষে এমবাপ্পের চোট নিয়ে জিদান বলেন, পরিস্থিতি খুব একটা সুবিধার মনে হচ্ছে না। এমবাপ্পের হাঁটু ফুলে গেছে, তাই তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না তারা। প্রয়োজন হলে তাকে ক্লাবে ফিরে যেতে হবে বলেও ইঙ্গিত দেন ফ্রান্সের নতুন কোচ।

খেলোয়াড় হিসেবে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতার পর এবার জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়ে নতুন অধ্যায় শুরু করেছেন জিনেদিন জিদান। কোচ হিসেবে ফ্রান্সের দায়িত্ব নেওয়ার আগে রিয়াল মাদ্রিদের হয়ে দুই মেয়াদে কাজ করেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২১ দুই মেয়াদে রিয়াল মাদ্রিদকে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপা এনে দেন ৫৪ বছর বয়সী এই কোচ।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধা...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

ওপেনএআই বটের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্টের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের কারণে বিশ্বের বি...

রাজধানীতে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

ঢাকার মিরপুর-১ নম্বর সেকশনে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা সেন্টার ভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা