ছবি: সংগৃহীত
সারাদেশ

জামায়াতের তুলনায় বিএনপিতে পাকিস্তানপন্থী রাজাকার বেশি : ডা. সুলতান আহমদ

আমার বাঙলা ডেস্ক

বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমদ বলেছেন, বিএনপিতে যে পরিমাণ রাজাকার ও পাকিস্তানপন্থী ব্যক্তি রয়েছেন, জামায়াতে ইসলামীতে তার দশ ভাগের এক ভাগও নেই। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্যকে ভুল বলেও মন্তব্য করেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী বাজার এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. সুলতান আহমদ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের শুরা সদস্য।

তিনি বলেন, তারেক রহমানের প্রতি তার ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে উল্লেখ করে বলেন, ১৯৭১ সালকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীকে নিয়ে করা মন্তব্য সঠিক নয়। তার দাবি, বিএনপির ভেতরে পাকিস্তানপন্থী ও রাজাকারের সংখ্যা জামায়াতের তুলনায় অনেক বেশি।

বক্তব্যে তিনি বিএনপি নেতৃত্বের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি জানান, এক সময় বিএনপির শীর্ষ পর্যায়ের বৈঠক তার বাসায় অনুষ্ঠিত হয়েছে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত ছিলেন।

এ ছাড়া পাথরঘাটা অঞ্চলের রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, বরগুনা জেলায় কারা পাকিস্তানপন্থী ছিলেন, তা এলাকার বয়স্ক মানুষরা ভালোভাবে জানেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যায় যেতে চান না বলেও জানান।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করে পেলেন শুকনো গোবর!

আধুনিক জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। তবে এর যেমন রয়েছ...

গুরুত্বপূর্ণ আল-মাখা শহর হুতিদের দখলে

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনে...

দেশের স্বার্থে র‍্যাবের মতো সংগঠনের প্রয়োজন রয়েছে: লুৎফুজ্জামান বাবর

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে র‍্যাবে...

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতিক : গোলাম মোস্তফা 

রাজনৈতিক অঙ্গনে মত ফারাক থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন গণতান...

ভাইভায় নম্বর  বাড়িয়ে কি মেধা কমানো হচ্ছে?

বাংলাদেশের চাকরিপ্রার্থীদের কাছে পরীক্ষা শুধু পরীক্ষা নয়; এটি অনেকের জীবনের শ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা