রাজনীতি

জাতীয় নির্বাচনের দাবিতে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচন এবং বিদ্যমান পরিস্থিতিতে কর্মসূচি ঘোষণার বিষয়ে সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি। তবে এখনো কোনো কর্মসূচি চূড়ান্ত করা হয়নি। অন্য দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগির এ কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে দলটি। বৈঠকে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে জনসম্পৃক্ত ইস্যুতে সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা। কী কী করলে দেশ ও জনগণের জন্য ভালো হবে, সে বিষয়ে পরামর্শও দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। অনেক বিষয়ে একমত হয়েছি। আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন সবসময় সরকারবিরোধী হবে– এমন কথা নেই। যে কোনো আকাঙ্খা পূরণের জন্য আমরা যুগপৎ আন্দোলন একসঙ্গে করতে পারি।

তিনি বলেন, একটি নির্বাচনের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন, সেগুলা করেই নির্বাচন হবে। তবে সেসব সংস্কার করে নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়।

১২ দলীয় জোটের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন জোটপ্রধান জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহ্সানুল হুদা, বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারি, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম প্রমুখ।

আরেক বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহসভাপতি উবায়দুল্লাহ ফারুক, সহসভাপতি আব্দুর রব ইউসুফী, আব্দুল কুদ্দুস তালুকদার, জুনায়েদ আল-হাবীব, আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা