সংগৃহিত
সারাদেশ

ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি : জেলার গৌরনদী পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনে মোবাইল ফোন মার্কার প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকরা ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুম সরদারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করেছে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এসময় উত্তেজিত জনতা পাল্টা হামলা চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সোহান খানকে পিটিয়ে আহত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাসেমাবাদ হাই মার্কেট থেকে ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতা মাসুম। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্য সোহান খান ও মিদুল সরদারের নেতৃত্বে মোবাইল ফোন মার্কার বহিরাগত সমর্থক রাসেল রাঢ়ী, রাজিব রাঢ়ীসহ ১০/১২ জনে নারিকেল গাছ মার্কার সমর্থক মাসুমকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।

এ ঘটনা ছড়িয়ে পরলে উত্তেজিত জনতা ধাওয়া করে সোহান খানকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী আলাউদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, মোবাইল ফোন মার্কার প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকরা সকাল থেকে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে। আমার ভোটারদের চিহ্নিত করে কেন্দ্রে না যেতে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে।

জয়নালের সমর্থক স্থানীয় ও বহিরাগতরা নির্বাচনী এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান করে এ হুমকি দিচ্ছে। তারা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পৌর কাউন্সিলর লিটন বেপারী ও তার দুইভাইকে মারধর এবং সাবেক কাউন্সিলর সৈয়দা খায়রুন নাহার মায়াকে শারিরিকভাবে লাঞ্ছিত করেছে। উল্লেখ্য, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। তার পদত্যাগের কারণে মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হচ্ছে।

এ পৌরসভার ৩৭ হাজার ২৪৩ জন ভোটার নয়টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের ১০৬টি ভোট কক্ষে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ভোটগ্রহণের শুরু থেকে শেষপর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা