প্রতিনিধি
সারাদেশ

চোরাই মোটরসাইকেল ও চুরির সরঞ্জামসহ দুই চোর গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কালুখালি উপজেলার কালীনগর এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হল মাগুরা জেলার কারিগড়পাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে রমজান বিশ্বাস (৩২) ও রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা পালপাড়া গ্রামের অসিস রায়ের ছেলে অনিক রায় (২৬)।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কালীনগর এলাকায় চোরাই মোটরসাইকেল মজুদ রয়েছে। অভিযানে বিপুল শেখ নামে এক ব্যক্তির বাড়ি থেকে দুইটি চোরাই মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দুটি চোরাই মোটর সাইকেল ও চুরির কাজে ব‌্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে। চুরির সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা