সংগৃহিত
আন্তর্জাতিক

চীনে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১৮

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ১১৮ জনের প্রাণহানি ঘটেছে এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছে। ভূমিকম্পে বিভিন্ন ভবন ধসে এসব লোক প্রাণ হারায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নীচ থেকে লোকজনকে উদ্ধারে জোরালো প্রচেষ্টা চালাচ্ছে। সূত্র: এএফপি

প্রাদেশিক ভূমিকম্প ত্রাণ সদরদপ্তরের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, ভূপৃষ্ঠের স্বল্প গভীরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় গানসু প্রদেশে শতাধিক মানুষ নিহত ও দুই শতাধিক আহত হয়েছে।

সিসিটিভি পরিবেশিত খবরে আরো বলা হয়, ভূমিকম্পের আঘাতে পার্শ্ববর্তী কিংহাই প্রদেশের হাইডং শহরে কমপক্ষে ১১ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অনেক ভবন ধসে পড়েছে এবং লোকজন নিরাপত্তার কারণে দ্রুত রাস্তায় বেরিয়ে আসে।

এ প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় উদ্ধার কাজ চলছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক উদ্ধার এবং ত্রাণ প্রচেষ্টা চালানোর পাশাপাশি প্রাণে বেঁচে যাওয়াদের ও তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ভূমিকম্পটি কিংহাউ সীমান্তের কাছে গানসুতে আঘাত হানে। এর পাশেই হাইডং শহর অবস্থিত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।

এদিকে সিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। এটি চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের জিয়ান শহরেও অনুভূত হয়। শহরটির অবস্থান ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গানসু প্রদেশের রাজধানী লানঝো থেকে প্রায় ১শ’ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। প্রথম দফার ভূমিকম্প আঘাত হানার পর আরো কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা