সংগৃহীত
শিল্প ও সাহিত্য

চিত্রকর্মের ক্যনভাস ১১ হাজার বর্গফুট, বিশ্বরেকর্ড

আমার বাঙলা ডেস্ক

ছবির ক্যানভাস বড়জোড় প্রমাণ সাইজের একটি কক্ষের এক দেয়ালের সমান হতে পারে। একটু পাগলামি চাপলে আরো বড় হতে পারে। কিন্তু বড় হতে হতে যদি সেই ছবি স্টেডিয়ামে আঁকতে হয় বিষয়টি কেমন লাগবে?

নাইজেরিয়ার বাসিন্দা ফোলা ডেভিড তোলারাম। পেশায় চিকিৎসক। সখের বশে ছবি আঁকেন। ৩১ বছর বয়সী তোলারাম সম্প্রতি ‘বৈচিত্র্যের ঐক্য বা দ্য ইউনিটি অব ডাইভার্সিটি’ শিরোনামে একটি বিশাল চিত্রকর্ম এঁকেছেন। ১০ হাজার ৮১৪ বর্গফুটের এই চিত্রকর্মে তার দেশের সংস্কৃতি তুলে ধরা হয়েছে। যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জন করেছে।

তোলারাম কয়েকদিন ধরে পাঁচ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামে একটি বিশাল ক্যানভাসে ওয়াটারপ্রুফ মার্কার দিয়ে ‘বৈচিত্র্যের ঐক্য’ চিত্রকর্মটি অঙ্কন করেন। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চিত্রকর্ম। এতে নাইজেরিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবয়ব এবং নানা অঞ্চলের সাংস্কৃতিক আইকনোগ্রাফি তুলে ধরা হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে ডেভিড তোলারাম বলেন, ‘নাইজেরিয়া একটি বহু সংস্কৃতিসমৃদ্ধ জাতির দেশ। আমি এমন কিছু তৈরি করতে চেয়েছিলাম, যা দেশটির বহু সংস্কৃতি তুলে ধরে এবং লোকেরা তাদের সংস্কৃতি উদযাপনের একটি সুযোগ দেয়।’

সূত্র: ইউপিআই।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা