সংগৃহিত
সারাদেশ
ব্যাংক ম্যানেজারসহ আটক ৩

গৌরনদী পৌর নির্বাচনে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে অবৈধ আর্থিক লেনদেনের দায়ে ব্যাংক ম্যানেজারসহ তিন ভোট কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, সকালে পৌরসভা মেয়র পদে উপনির্বাচনে ৯ নম্বর কেন্দ্রে (সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশের ভবন, উত্তর বিজয়পুর (পুরুষ) কেন্দ্রে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন ভোটগ্রহণের কার্যক্রম পরিদর্শনে যান।

এসময় ওই কেন্দ্রে কর্তব্যরত প্রিসাইডিং অফিসার মো. সাইদুর রহমান (ব্যবস্থাপক, গৌরনদী সোনলী ব্যাংক শাখা), সহকারী প্রিজাইডিং অফিসার মো. দেলোয়ার হোসেন (প্রধান শিক্ষক, উত্তর কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও সহকারী প্রিসাইডিং অফিসার সঞ্জয় কুমার ভদ্রকে (জাতীয় মহিলা সংস্থা, গৌরনদী উপজেলা) ভোট কেন্দ্রের অভ্যন্তরে পুলিশের সহায়তায় ১৮ হাজার টাকাসহ আটক করেন মো. আলাউদ্দিন।

আকটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ২৫ জুন রাত ১০টার দিকে গৌরনদী পৌরসভা মেয়র পদে উপনির্বাচনে এইচএম জয়নাল আবেদীনের (মোবাইল প্রতীক) পক্ষে সহায়তা করার জন্য টাকাগুলো দিয়েছেন তার সমর্থকরা। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। সকাল ৮টায় এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তবে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম রয়েছে। ১৪ টি ভোট কেন্দ্রের ১০৬ টি ভোট কক্ষে পৌর এলাকার ৩৭ হাজার ২৪৩ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৮৫৮ জন এবং নারী ভোটার রয়েছেন ১৮ হাজার ৩৮৫ জন।

নির্বাচনে শুধু মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার সদ্য সাবেক মেয়র হারিচুরর রহমান মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করায় এই পদটি শূন্য হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা