জাতীয়

গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেওয়া হবে না : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘২০২৬ সাল থেকে কঠোরভাবে মনিটরিং করবে সরকার। গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেওয়া হবে না। এজেন্সির আপনারা এদের নেবেন না। হাবের সঙ্গে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে তাকে হজে নেব না।’

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীতে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরাহ মেলা’ উদ্বোধনকালে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী শনিবার সন্ধ্যা পর্যন্ত চলবে এই মেলা।

হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে বলে জানান ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ‘ভাড়া কমানো নিয়ে কাজ শুরু করেছি। এ বিষয়ে বিমানের সঙ্গে কথা বলা হবে।’

মন্ত্রণালয়ের কারও দুর্নীতির প্রমাণ পেলে কঠোর শাস্তি দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী হজ এজেন্সির সাথে কোনো আর্থিক লেনদেনে জড়িত হলে কঠোর ব‍্যবস্থা নেওয়া হবে। আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী যদি হজ-ওমরাহ নিয়ে এক টাকা ঘুষ খায়, আমরা তাকে ফাঁসিতে ঝোলাবো।’

উপদেষ্টা আরও বলেন, ‘অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করছেন। নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেওয়ার কথা ভাবছে।’

ধর্ম উপদেষ্টা বলেন, এক এজেন্সি মালিক ৩ হাজার বিড়ি নিয়ে গেছেন সৌদি আরবে। আসার সময় প্রায় আড়াই কেজি সোনা নিয়ে ধরা খেয়েছেন। এসব কাম্য নয়।

আমার বাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন বিশেষায়িত ইউনিট &lsqu...

গবাদিপশু থেকে মানুষে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স

দেশের কয়েকটি অঞ্চলে আবারও দেখা দিয়েছে অ্যানথ্রাক্স। গাইবান্ধার সুন্দরগঞ্জ, মে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা