সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় প্রতিদিন আহত বা নিহত হচ্ছে ১০০ শিশু: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে পুনরায় হামলা শুরুর পর থেকে গাজায় প্রতিদিন অন্তত ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর প্রধান ফিলিপ লাজারিনি এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, এই পরিস্থিতি অত্যন্ত হৃদয়বিদারক। কোনো কিছুর মাধ্যমেই শিশুদের হত্যার যৌক্তিকতা দেখানো যায় না।

ইউনিসেফ-এর তথ্য উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে লাজারিনি বলেন, যুদ্ধবিরতির পর হামলা শুরু হওয়ার পর থেকে প্রতিদিন অন্তত ১০০ শিশু নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, এই যুদ্ধ শিশুদের নয়, তবু তাদের জীবন অকালে থেমে যাচ্ছে। গাজার শিশুদের রক্ষায় এখনই উদ্যোগ নেওয়া জরুরি।

লাজারিনি আরো জানান, দেড় বছর আগে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার শিশু নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, এই বছরের শুরুর দিকে স্বল্প সময়ের যুদ্ধবিরতির ফলে গাজার শিশুদের বেঁচে থাকার, কিছুটা হলেও শৈশব উপভোগের সুযোগ মিলেছিল। কিন্তু যুদ্ধ ফের শুরুর পর সেই আশাটুকুও কেড়ে নেওয়া হয়েছে। গাজা এখন শিশুদের জন্য ‘অযোগ্য ভূখণ্ডে’ পরিণত হয়েছে।

লাজারিনি বলেন, এটি আমাদের সামষ্টিক মানবতার ওপর এক গভীর কলঙ্ক। পৃথিবীর কোনো প্রান্তেই শিশু হত্যা গ্রহণযোগ্য নয়। এখনই যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করতে হবে।

এর আগে পাকিস্তান গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে (ইউএনএসসি) কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতেখার আহমদ বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতির চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

আলজেরিয়ার আহ্বানে এবং পাকিস্তান, চীন, সোমালিয়া ও রাশিয়ার সমর্থনে ফিলিস্তিন ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত আসিম ইফতেখার বলেন, ফিলিস্তিনের এই পরিস্থিতি মানবতার চরম অবক্ষয়ের প্রতিচ্ছবি। আন্তর্জাতিক সম্প্রদায়ের আর নীরব থাকার সুযোগ নেই।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা