সারাদেশ

গভীর রাতে ডিবির হাতে আটক ভাঙ্গায় আন্দোলনের প্রধান সমন্বয়ক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আজ রোববার সকাল থেকে আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত টানা তিনদিনের জন্য ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিলেন এই আন্দোলনের প্রধান সমন্বয়ক ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়া। এর আগেই তাকে গভীররাতে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) নগরকান্দা থানার চাঁদহাট ইউনিয়ন থেকে তাকে আটক করে ফরিদপুর জেলা ডিবি পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন।

তিনি জানান, আলগী ইউপি চেয়ারম্যানকে ভাঙ্গা থানার পুলিশ আটক করেননি। তাকে জেলার ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। কী কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে দুপুরের আগে জানাবেন বলে জানান ওসি।

এদিকে আন্দোলনকারীদের সমন্বয়ক তৌহিদুর রহমান বুলবুল ও পলাশ মিয়া জানান, চেয়ারম্যান সিদ্দিক মিয়া গত শনিবার আলগী ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দেন। এরপর নগরকান্দা থানার চান্দ্রা ইউনিয়নে তার বোনের বাড়ি থেকে রাত ২টার দিকে তাকে আটক করে ডিবি পুলিশ। কী কারণে চেয়ারম্যানকে আটক করা হয়েছে সে বিষয়ে তারা কিছু জানেন না। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা।

আলগী ইউনিয়নের বাসিন্দা মেজর প্রকৌশলী অব. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমি আলগী ইউনিয়নের একজন সন্তান হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। অখণ্ড ভাঙ্গা উপজেলা রক্ষার দাবিতে চলমান আন্দোলনের অন্যতম নেতা সিদ্দিক মিয়াকে গ্রেপ্তা‌র করেছে ডিবি পুলিশ।

অন্যদিকে গতকালের পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। যা চলবে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত। গত শনিবার বিকেল ৫টায় উপজেলার আলগী ইউনিয়ন পরিষদে এক সংবাদ সম্মেলনে এ নতুন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীদের প্রধান সমন্বয়ক আলগী ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়া।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনটি (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) উপজেলা নিয়ে গঠিত। আর নগরকান্দা ও সালথা উপজেলা ছিল ফরিদপুর-২ আসনে। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করা হয়। এরপর ৫ সেপ্টেম্বর থেকেই ফুঁসে ওঠেন ভাঙ্গার আন্দোলনকারীরা। দুই ইউনিয়নকে ফিরে পেতে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা