ছবি: আমার বাঙলা
সারাদেশ

গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের আয়োজনে কুলাউড়ায় মশাল মিছিল ও সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে লালদিয়া পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিল, লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দেওয়ার পাঁয়তারা’র প্রতিবাদে এবং জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করা হয়।

শনিবার (৬ই ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কুলাউড়া দক্ষিণ বাজার বাসস্ট্যান্ড থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তরবাজারস্থ মিলি প্লাজার সম্মুখে গিয়ে শেষ হয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সিপিবি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম; সিপিবি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি কমরেড আব্দুল লতিফ; বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল; বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার সমন্বয়ক প্রশান্ত দেব ছানা; বাসদ মৌলভীবাজার জেলা কমিটির সদস্য ও ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী।

সভায় উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান; সিপিবি কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব করিম মিন্টু; সহসম্পাদক নির্মাল্য মিত্র সুমন; বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ; উপজেলা শাখার সহসভাপতি সোহাগ মিয়া; সহসভাপতি ও চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জ্ঞান শংকর গৌড়; চা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক চন্দন গৌড়; ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর; সিপিবি কুলাউড়া উপজেলা শাখার নেতা আব্দুল বাছিত মজুমদার শাহীন; বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আজাদ মিয়া; কুলাউড়া পৌর শাখার যুগ্ম সম্পাদক রাসেল আহমদ প্রমুখ।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়ায় নদীর চরে জেলের মরদেহ

পটুয়াখালীর কলাপাড়ায় ভদ্দর শিকদার (৪০) নামের এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে...

বাজেট অধিবেশনের প্রথম দিনে বিশিষ্টজনদের মৃত্যুতে শোক

বাজেট অধিবেশনের প্রথম দিনে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে...

হবিগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে উঠান বৈঠক

হবিগঞ্জ সীমান্তে পুশইন প্রতিরোধে জন-সম্পৃক্ততা ও সচেতন বাড়াতে মাইকিং-উঠান বৈঠ...

স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগে স্টাফদের ওপর হামলা 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে স্থানীয় এক য...

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরের একটি এলাকায় দুই বন্দুকধারীর মধ্য...

জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু

অবশেষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু করেছ...

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে ‘টেক্সাস ড্রেসেস গার্মেন্টস&rsquo...

উত্তর কোরিয়ায় শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ার রাজধানী পি...

বাজেট অধিবেশনের প্রথম দিনে বিশিষ্টজনদের মৃত্যুতে শোক

বাজেট অধিবেশনের প্রথম দিনে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে...

হবিগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে উঠান বৈঠক

হবিগঞ্জ সীমান্তে পুশইন প্রতিরোধে জন-সম্পৃক্ততা ও সচেতন বাড়াতে মাইকিং-উঠান বৈঠ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা