ছবি: আমার বাঙলা
শিক্ষা

ইবি’তে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও আওয়ামী লীগের শাস্তির দাবি

ইবি প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। একই সঙ্গে তাঁর মৃত্যুর জন্য আওয়ামী লীগকে দায়ী করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট ও সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভের স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক দৃঢ় প্রতীক। স্বৈরাচারবিরোধী সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় তাঁর অবিচল অবস্থান দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নির্যাতন, কারাবরণ ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও কখনো আপস করেননি। তাঁর এই সাহসিকতা ও দৃঢ়তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সংগঠনটি জানায়, বৈষম্য, অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে যে সংগ্রাম আজও চলমান, সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়ার জীবন ও আদর্শ নৈতিক শক্তি জোগাবে। তাঁর ইন্তেকালে জাতি একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারাল, যা নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি।

শোক বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশবাসীকে এই শোক বহনের শক্তি দানের প্রার্থনা করা হয়।

বিবৃতির শেষাংশে সংগঠনটি দাবি করে, বেগম খালেদা জিয়ার মৃত্যু স্বাভাবিক নয়; বরং এটি রাজনৈতিকভাবে পরিকল্পিত নিপীড়নের ফল। এ ঘটনার দায় সরাসরি আওয়ামী লীগ ও তৎকালীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তায় বলে উল্লেখ করা হয়। ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সব পক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা