সারাদেশ

খাদ্য সহায়তা ও নগদ অর্থ দিলেন শিবগঞ্জ ইউএনও আবুল হায়াত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রশুদ্দীন মিয়া, বয়স আনুমানিক ষাট, দিনমজুর। শারীরিক ভাবে অক্ষম ২ ছেলে। পরিবার পরিজন নিয়ে দুবেলা খাবার যোগাতে হিমসিম খেতে হয় তাকে। থাকেন রানীবাড়ি চাঁদপুর গ্রামে। অনেক কষ্টে দিন পার করছে তার পরিবার। শুধু তাই নয় এক ছেলে তামিমকে দুই বছর থেকে বাঁশের বেড়া দিয়ে তালাবদ্ধ করে আটকিয়ে রাখা হয়। অন্য ছেলে অমিত ভারসাম্যহীন।

খবর পেয়ে শনিবার (৯ সেপ্টেম্বর) ছুটির দিন খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত। বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে।

উপজেলার এই মানবিক কর্মকর্তাকে দেখে হুহু করে কেঁদে ফেলেন রশুদ্দীন মিয়ার স্ত্রী। ইউএনও অনুদান হিসেবে চাল, ডাল, তেল, আলু, লবণ, ছোলা, পেয়াজ ও নগদ অর্থ সহায়তা নিজেই পৌঁছে দেন এই অসহায় ব্যক্তির বাসায়। ইউএনও এর সহায়তা পেয়ে রশুদ্দীন মিয়ার স্ত্রী বলেন, আল্লাহ আপনাকে অনেক বছর বাঁচিয়ে রাখুক। যে মা এমন ছেলে গর্ভে ধারণ করেছে, আল্লাহ যেন সেই মাকে ভালো রাখেন।

শুধুমাত্র রশুদ্দীন মিয়াই নন-কয়েকদিন আগে উপজেলার মনাকষা ইউনিয়নে বেলাত আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধী অসহায় সবুজ আলির মুখে হাসি ফুটাতে এক মাসের খাদ্য সহায়তা তুলে দিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসব খাদ্য সহায়তা পেয়ে খুঁশিতে ইউএনওকে জড়িয়ে ধরেন সবুজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত বলেন, আমি আমার সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা