প্রতিনিধি
সারাদেশ

কোটি কোটি টাকা লুণ্ঠন করে শেখ হাসিনা পালিয়ে গেছে

রাজবাড়ী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে গুম, খুন, হত্যা ও মিথ্যা মামলায় জেলে পাঠানোর পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও অন্যায়ভাবে কারাগারে বন্দি করেছে। কিন্তু আল্লাহ এত অন্যায় সহ্য করেননি। শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী কার্যক্রমের বিরুদ্ধে বিএনপি ও ছাত্র-জনতার আন্দোলনে বাধ্য হয়ে তিনি হাজার হাজার কোটি টাকা লুট করে দেশ থেকে পালিয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বরাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত উরাকান্দা ফুটবল মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আজ আল্লাহ, দেশের মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায় যে সম্মান বেগম খালেদা জিয়াকে দিয়েছে তা নজিরবিহীন। অথচ শেখ হাসিনা গুম, খুন, হত্যা ও নির্যাতনের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে। দীর্ঘ ১৭ বছর আমরা কোন কথা বলতে পারিনি, শেখ হাসিনা আমাদেরকে কথা বলতে দেয়নি।

শেখ মুজিবুর রহমানের শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমানের আমল থেকেই দেশে অরাজকতার সূত্রপাত হয়। তার মেয়ে শেখ হাসিনাও সেই ধারা অব্যাহত রেখেছিল। শেখ মুজিব যেমন তার জীবন দিয়ে জীবনের খেসারত দিয়েছেন, তেমনি শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়ে তার খেসারত দিয়েছেন।

এসময় জনসভায় উপস্থিত ছিলেন, বরাট ইউনিয়ন বিএনপি ও বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সামসুদ্দিনের সভাপতিত্বে ও বরাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক ও বিএনপি নেতা মোঃ ইউসুফ মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল, যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবীব, মোঃ আকমল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, সাবেক সদস্য ও চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মালেক শিকদার, সদস্য ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, জেলা যুবদলের সভাপতি খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহবায়ক আইয়ুবুর রহমান আয়ুব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ, গোয়ালন্দ উপজেলা দাদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন, বরাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দিরাজ আলী শেখ, বিএনপি নেতা মোঃ ইউনুস হোসেন টিক্কা, বরাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাচ্চু বিশ্বাস প্রমুখ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হবে ১ জুলাই

১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি&rsq...

নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আশাবাদী রফিক

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৭ এপ্রিল (শুক্রবার...

আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দ...

নতুন শ্রমবাজার নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প নতুন শ্রম বাজারের...

সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেফতার

মেয়ে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব, তারপর ব্ল্যাকমেইল ও যৌন সহিংসতা&n...

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২...

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক...

নিজেই বিধ্বস্ত লামার ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি

পার্বত্য জেলার বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়নে এমন হাসপাতালও দেশে আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা