রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
সারাদেশ

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরাঞ্চলে প্রকৃত কৃষকরা তাদের জমির সয়াবিন তুলতে পারছেন না। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী চক্র কৃষকদের জমি থেকে জোরপূর্বক সয়াবিন লুটে নিচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষকরা।

এই পরিস্থিতি মোকাবিলায় এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (৭ মে) সকাল থেকে রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জামিললু হকের নেতৃত্বে পুলিশের একটি টিম দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া এলাকার খেয়াঘাট ও বায়রাঘাটে সচেতনতামূলক মহড়া ও পথসভার আয়োজন করে।

এ সময় রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, থানার আরও ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় এএসপি জামিললু হক বলেন, "চরের প্রকৃত কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমরা সবধরনের পদক্ষেপ গ্রহণ করবো। কেউ জোরপূর্বক ফসল লুট করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও বলেন, কৃষকদের পাশে থেকে পুলিশ তাদের সুরক্ষা নিশ্চিত করবে এবং এই বিষয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

এদিকে স্থানীয় কৃষকরা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তারা চরের জমিতে ফসল তুলতে গিয়ে বাধার মুখে পড়ছেন। ৫ আগষ্টের পর থেকে হারুন হাওলাদার এর নেতৃত্বে, ফারুক মাষ্টারসহ চরের জমি লুটে নিচ্ছে সন্ত্রাসীরা। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কৃষকরা আশার আলো দেখছেন।


আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে বহরে যুক্ত হবে হেলিকপ্টার: স্বরাষ্ট্রমন্ত্রী

উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা এবং সুন্দরবন রক্ষায় কোস্ট গার্ডের সক্ষমতা বহুগুণ...

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দ...

ট্রাম্পকে ১ মে’র পর আইনত যুদ্ধ বন্ধ করতে হবে

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা