ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় জেলা প্রশাসকের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

আমার বাঙলা ডেস্ক

কুষ্টিয়ায় জেলা প্রশাসক (ডিসি) মো: ইকবাল হোসেনের বদলির আদেশ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ সকালের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আহত জুলাই যোদ্ধা ও কুষ্টিয়ার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় মজমপুর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়।

সমাবেশ থেকে বক্তারা বলেন, ‘মানবিক জেলা প্রশাসক ইকবাল হোসেন চার মাস আগে জেলায় দায়িত্ব গ্রহণের পর থেকে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম কমেছে। ডিসির অফিসে সর্বস্তরের জনগণের প্রবেশাধিকার শিথিল ছিল। জনগণ নির্বিঘ্নে সমস্যার কথা বলে সমাধান পেতেন। দুর্ঘটনাকবলিত নিহতের পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। জেলা প্রশাসক স্বাভাবিক দায়িত্ব পালনের পর নিজে ঘুরে ঘুরে জেলার বিভিন্ন সমস্যার নিরসনে কাজ করে জেলাবাসীর নিকট মানবিক ডিসি হিসেবে পরিচিতি পেয়েছেন। তার এই সম্মানের কারণে একটি মহল ঈর্ষান্বিত হয়ে তাকে বদলি করেছেন।

বক্তারা আরও বলেন, এই জেলা প্রশাসকের বদলির আদেশ বন্ধের দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তাঁরা।

এর আগে কুষ্টিয়া সদরের আহত জুলাই যোদ্ধাদের ব্যানারে শহরের প্রধান সড়কে প্রতিবাদ মিছিল বের হয়; এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানান। মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অতিক্রম করে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় এবং সেখানে সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহার করে বর্তমান ডিসিকে বহাল রাখার দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা