ছবি: সংগৃহীত
সারাদেশ

কুমিল্লায় প্রার্থী দিয়েছে বিএনপি, খুশি হয়েছে জামায়াত

আমার বাঙলা ডেস্ক

বিএনপির প্রার্থীর নাম দেখে জামায়াত প্রার্থীদের আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ পোস্ট নিয়ে চলছে নানা আলোচনা। ধারণা করা হচ্ছে, এসব আসনে জয়ের আশা দেখছেন জামায়াতের প্রার্থীরা।

কুমিল্লা ৫ আসনে (বুড়িচং, ব্রাহ্মণপাড়া) বিএনপি'র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন কে। এই আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মোবারক হোসেন । বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ড. মোবারক হোসেন পোস্ট করেন ‘আলহামদুলিল্লাহ, দাঁড়িপাল্লা কুমিল্লা -৫’ । তার এই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনার ঝড়।

তৃণমূলের কয়েকজন নেতার সাথে কথা বলে জানা যায়, এই আসনে দুটি উপজেলা নিয়ে গঠিত। বিএনপি এবং জামাতের প্রার্থী হয়েছে একই ব্রাহ্মণপাড়া উপজেলায়। এদিকে ব্রাহ্মণপাড়া থেকে অর্ধলক্ষাধিক ভোটার বুড়িচং উপজেলায় বেশি হওয়ার কোন প্রার্থী দেয়া হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা প্রতিযোগিতা করব প্রতিহিংসার রাজনীতি করবো না ।

কুমিল্লা -৬ (কুমিল্লা সিটি কর্পোরেশন, আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা ক্যান্টনমেন্ট) এলাকা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল চৌধুরীকে। নাম ঘোষণা করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন ‘আলহামদুলিল্লাহ, দাঁড়িপাল্লা’ । এই আসনে দীর্ঘদিন ধরে কাজ করা বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন মনোনয়ন বঞ্চিত হওয়ায় সোমবার রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অগ্নিসংযোগ করে তার সমর্থকরা।

কুমিল্লা সদর আসনে জামায়াতের একটি অংশ মনে করছে বিএনপির মনোনয়ন বঞ্চিতরা তাদের পক্ষে কাজ করবেন। কিছুদিন আগে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক বলেছিলেন আমিনুর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দিলে তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন। গত সপ্তাহে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেও বলেছিলেন মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য। এই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর মধ্যে চলছে বাকযুদ্ধ। এই দুই জনের বিভক্তির কারণেই এই আসনে জয়ের স্বপ্ন দেখছেন জামায়াতের প্রার্থী কাজী দিন মোহাম্মদ।

কুমিল্লা-১১ আসনটি চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে গঠিত। এই আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় জামাতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই আসলে বিএনপির প্রার্থী দেয়া হয়েছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে। জামাতের নেতাকর্মীদের ধারণা এই আসনে সহজেই জয়লাভ করবে ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে বিএনপি নেতাকর্মীরা বলছে এবার ছাড় দিতে রাজি নয় জামায়াতকে ।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা