আন্তর্জাতিক

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন হামলা

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে রোববার রাতভর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, কিয়েভের দিকে ৩৩টি ড্রোন হামলা করা হয়েছে। এর মধ্যে ২৬টি ড্রোন প্রতিহত করা সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, কিয়েভের বেশ কিছু এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। হামলার মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে দুই ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ শোন গেছে।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেন, কিয়েভজুড়ে কমপক্ষে পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। ইউক্রেনের গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, ঐতিহাসিক পোদিল এলাকায় একজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর শহরের একটি পার্কের কাছে আগুন ধরে যায়।

ক্লিৎসকো ও কিয়েভের সামরিক প্রশাসন বলেছে, দারনিৎস্কি, সোলোমিয়ানস্কি, শেভচেনকিভস্কি ও পোদিলে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

শেভচেনকিভস্কি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপর ড্রোনের ধ্বংসাবশেষ পড়লে আগুন ধরে যায়। পরে দ্রুত আগুন নেভানো হয়। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, তাৎক্ষণিকভাবে কেউ আহত হওয়ার খবর জানা যায়নি।

হামলা নিয়ে রাশিয়া তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এর আগে বুধবার পূর্বাঞ্চলীয় শহর কস্তিয়ানতিনিভকাতে রাশিয়ার হামলায় ১৭ জন নিহত হন।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা