কিশোরগঞ্জ প্রতিনিধি
শিশু স্বর্গ

কিশোরগঞ্জের ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ ইটনায় অদিতী রাণী দাস(৪) নামের এক কন্যা শিশু পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে। সে উপজেলা সদরের দাস পাড়া গ্রামের অবিকল দাসের মেয়ে।

জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) দুপুরে অবিকল দাস বাড়ির সামনে ধনু নদীতে মেয়ে অদিতীকে নিয়ে গোসল করতে যান। গোসল শেষে অদিতীকে বাড়ির দিকে খানিকটা এগিয়ে দিয়ে নৌকা নিয়ে ধান আনতে যান তিনি। খানিকটা পরে শিশুটি আবারও নদীতে গিয়ে একা গোসল করতে থাকলে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। এদিকে অদিতীকে অনেকক্ষণ যাবৎ দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। তখন এক প্রত্যক্ষদর্শী জানান, অদিতীকে নদীর পাড়ে যেতে দেখেছেন তিনি। পরে তার দেওয়া তথ্যমতে নদীতে গিয়ে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে নিধু রঞ্জৈদন দাস নামে একজন শিশুটির মরদেহ খুঁজে পান।

ইটনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস আই) মো. আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি মাত্র জেনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েলি সেনাপ্রধান

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চি...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা

বাংলাদেশের শেয়ার বাজারে গত ১৫ বছরে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা