সংগৃহীত
জাতীয়

কামরাঙ্গীরচরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. মনির হোসেনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি পালনের অংশ হিসেবে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কামরাঙ্গীরচরে আশরাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অলোচনা সভায় মো. মনির হোসেন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অনেক রক্ত ঝরেছে। তারপর আমরা পেয়েছি একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ওই সময়ে আমাদের অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমনকি ক্রসফায়ায়ের নামে বিচারবহির্ভুত হত্যা করা হয়েছে অনেককে। তারপর একুশে ও মুক্তিযুদ্ধের প্রেরণায় রক্তাক্ত জুলাই-আগস্ট অভ্যুত্থান হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান তরুণ প্রজন্ম আমাদের দেশের সম্পদ। দেশের সকল দুর্যোগে এই তরুণ প্রজন্ম সব সময় সহযোগিতা করেছে।

রক্ত দান কর্মসূচির বিষয়ে তিনি বলেন, রক্ত দেওয়া একটি মহৎ কাজ। নিয়মিত রক্ত দিলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। তাই সবাই যেন নির্দিষ্ট সময় পরপর রক্ত দেন সেই আহ্বান জানাই।

এ সময় ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ন-আহব্বায়ক হাজী মো. সাইফুল ইসলাম বলেন, ভাষা শহীদদের স্মরণে এই কর্মসূচি পালিত হচ্ছে। বিগত ১৬ বছর ফ্যাসিবাদী সরকারের আমলে জনগণ তাদের বাক স্বাধীনতা প্রয়োগ করতে পারেননি। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে অঙ্গীকারাবদ্ধ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

বড়পুকুরিয়ায় মজুদ কয়লা, কমেছে বিদ্যুৎ উৎপাদন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে পর্যাপ্তের চেয়েও বেশি, প্রায় পাহাড়...

মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ...

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসে আগুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ...

নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা