ছবি: সংগৃহীত
সারাদেশ

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে ‘আমাদের কলম চলে মানুষের কল্যাণে’ স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কলাপাড়া পৌরসভার চায়না পার্ক রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এক সভার মাধ্যমে প্রেসক্লাবটির আত্মপ্রকাশ করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় সর্বসম্মতিক্রমে কবির তালুকদারকে সভাপতি এবং এস. কে. রঞ্জনকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. আসলাম সিকদার (দৈনিক বাংলা), সহ-সভাপতি মো. নাহিদুল হল (ডেইলি ট্রাইবুনাল), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা (আজকাল), সাংগঠনিক সম্পাদক মো. রেহান উদ্দিন রেহান (বাংলাদেশ বুলেটিন), অর্থ সম্পাদক মো. ওমর ফারুক (দৈনিক আমার সংবাদ), দপ্তর সম্পাদক তুষার কান্তি হালদার (ডেইলি অবজারভার), প্রচার সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন (দৈনিক ডেসটিনি) এবং পাঠাগার সম্পাদক ইমন আল আহসান (দৈনিক দক্ষিণাঞ্চল)।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন:- সাইফুল ইসলাম রয়েল (মাই টিভি ও কালবেলা), তাজুল ইসলাম আজাদ (বরিশাল মুখপাত্র) এবং মো. আরিফ সিকদার (দৈনিক দেশের কণ্ঠ)।

এছাড়া সাধারণ পরিষদের সদস্য হিসেবে রয়েছেন এইচ. এম. আকবর (বরিশাল বাণী), মো. ছগির হোসেন (বৈশাখী টেলিভিশন), এইচ. আর. মুক্তা (দৈনিক তারুণ্যের বার্তা), প্রণব নারায়ণ বিশ্বাস (দৈনিক দক্ষিণবঙ্গ), মাসুম বিল্লাহ (দৈনিক সত্য সংবাদ), সিয়াম আব্দুল্লাহ (দ্য ডেইলি এক্সপ্রেস), আবুল হাসনাত রিমন সিকদার (দৈনিক ঘোষণা), এস. এম. আবিদ হাসান (দৈনিক আমার বাংলা), নাজমুস সাকিব (দৈনিক দেশ বর্তমান), মো. সোহেল সিকদার (দৈনিক বিপ্লবী বাংলাদেশ) এবং মো. ইউসুফ আলী (দৈনিক দেশ বার্তা)।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবের কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা