ছবি: সংগৃহীত
রাজনীতি

ওসমান হাদিকে সিঙ্গাপুর পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে

আমার বাঙলা ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ আসতে পারে। তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ মূল্যায়ন শেষে সোমবার (১৫ ডিসেম্বর) সকালে জরুরি বৈঠকে বসছে মেডিকেল বোর্ড।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১১টায় মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শুরু হয়েছে। সেখানে রোগীর বর্তমান অবস্থা, বিদেশে স্থানান্তরের ঝুঁকি ও সম্ভাবনা এবং চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হবে।

বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক।

এর আগে, রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।

এ সিদ্ধান্তের পর সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করা হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয় যে, ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও গুরুতর।

সিভিল এভিয়েশন সূত্র জানায়, পরিকল্পনা অনুযায়ী সোমবার সকালে একটি মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুপুরে সেটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার সব ব্যবস্থা রাখা হয়েছে।

তবে চিকিৎসকদের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, বিদেশে নেওয়ার ঝুঁকি বিবেচনায় বিষয়টি পুনরায় মেডিকেল বোর্ডের অনুমোদনের ওপর নির্ভর করছে।

ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি তাঁর চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা