সংগৃহিত
বিনোদন

এবার জায়েদ খানের নায়িকা পূজা

বিনোদন ডেস্ক: আগামী ঈদে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা। ছবির প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আর এরই মধ্যে নতুন খবর এলো।

জায়েদ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জির সঙ্গে নতুন একটি সিনেমা করতে যাচ্ছেন। সূত্রের খবর, বাংলাদেশের একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান নির্মাণ করতে যাচ্ছে সিনেমাটি। আর সেখানেই জুটি হিসেবে দেখা যাবে জায়েদ-পূজাকে।

জায়েদ খান বলেন, বিশাল চমক আসছে। তবে এখনই আমি কিছু বলতে চাই না। এতটুকু শুধু বলছি―পূজা ব্যানার্জির সঙ্গে নতুন একটি সিনেমায় কাজ করছি। পরে এ ব্যাপারে বিস্তারিত জানাব। অভিনেত্রী পূজা টালিউড ছাড়াও মুম্বাইয়ে কাজ করেছেন। স্টার প্লাসে প্রচারিত ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’ শোতে বৃন্দা চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেন।

এ ছাড়া তেলেগু, হিন্দি ও বাংলা সিনেমায় কাজ করেছেন তিনি। এর আগে টালিউডের নায়িকা সায়ন্তিকার সঙ্গে একটি সিনেমায় কাজ করেছিলেন জায়েদ খান। সিনেমাটি কয়েকদিন শুটিংয়ের পর প্রযোজকের সঙ্গে নায়িকার জটিলতা সৃষ্টি হয়। ফলে এর শুটিং আটকে যায়। এর পর আর সিনেমাটির ব্যাপারে কিছু জানা যায়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা