সংগৃহিত
রাজনীতি

এবারের ইসি কারচুপি হতে দেবে না

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেনে, এবারের নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের কারচুপি হতে দেবে না। এবারে তারা খুবই শক্তিশালী। শেখ হাসিনার সরকারও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ বলেও তিনি জানান।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক সময় আজিজ মার্কা ইলেকশন কমিশন এক কোটি ২৩ লাখ ভুয়া ভোট দিয়েছে। এখন যাতে ভুয়া ভোট না হয় সেজন্য আমরা বায়োমেট্রিক পদ্ধতি চালু করেছি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ভোটারদের কোনো ধরনের ভয়ভীতি দেখানো যাবে না। প্রতিটি বুথের নিরাপত্তায় প্রশাসন কাজ করবে।

তিনি আরও বলেন, যারা ভোট বর্জন করে তারা গণতন্ত্রের লোক না। সরকার পরিবর্তন করতে হলে ভোট প্রয়োজন। অন্য কোনো উপায়ে সরকার পরিবর্তন করার নিয়ম দুনিয়ার কোথাও নেই।

ড. মোমেন বলেন, আফগানিস্তান, ইউক্রেন ও লিবিয়ার মতো বাংলাদেশে মারামারি কাটাকাটি হলে দেশ ধ্বংস হয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা