সিরাজগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

উল্লাপাড়ায় দৃষ্টি প্রতিবন্ধীর বসতবাড়ির জায়গা দখল,বাড়িঘর ভাংচুর

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জোরপূর্বকভাবে এক দৃষ্টি প্রতিবন্ধীর বসতবাড়ির জমি দখল নিয়ে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে । এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।

গত ২৩ এপ্রিল বুধবার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের নূর মোহাম্মাদ শান্তা গংদের বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তোভোগী দৃষ্টি প্রতিবন্ধী আল-আমিন হোসেন।

স্থানীয়সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার বেতবাড়ি গ্রামে ১১ শতক বসতবাড়ির মালিকানা নিয়ে একই গ্রামের নূর মোহাম্মাদ শান্তা গংদের সাথে একই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আল-আমিন গংদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই বসতবাড়ি জায়গার উপরে আল-আমিন হোসেন ঘর তুলে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। ওই বসত বাড়ির জায়গা নিয়ে গ্রামের গণ্যামান্য ব্যক্তিবর্গ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। কিন্তু ওই শালিস বৈঠকের রায় কোন পক্ষেই মানেননি। ওই জমির বিরোধকে কেন্দ্র করে মাঝে মধ্যেই নূর মোহাম্মদ শান্তা গংরা বিভিন্ন সময় দৃষ্টি প্রতিবন্ধী আল-আমিন পরিবারের উপর হুমকি ধামকি ও নির্যাতন করে আসছিল। এ বিষয়ে থানায় অভিযোও দিয়েছিল আল আমিন। এছাড়াও বসতবাড়ির ওই জমি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। মামলাকে উপেক্ষা করেই এর মধ্যেই চলতি বছরের গত ২৩ এপ্রিল হামলা চালিয়ে প্রতিবন্ধী আল আমিন বাড়িঘর, আসবাপত্র ভাংচুর ও লুটপাট করা হয়েছে।

সরজমিনে গতকাল শনিবার বেতবাড়ি গ্রামে গিয়ে দেখা যায়, বসতবাড়ির ভাংচুরকৃত টিনের চালা বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। এছাড়াও টিনের বাক্স, ভাঙ্গা টিউবওয়েলসহ অন্যন্যা আসবাপত্র পড়ে রয়েছে পাশের খালের কিনারায়।

এ বিষয়ে ভুক্তোভোগী দৃষ্টি প্রতিবন্ধী আল আমিন হোসেনের ভাই হাসান আলী বলেন, ওয়ারিশ সূত্রে তাঁরা বেতবাড়ী মৌজা ১১ শতক জমির মালিক। পূর্বপুরুষ থেকে এই জমি তাঁরা ভোগদখল করে আসছেন। কিন্তু এলাকার প্রভাবশীলী নূর মোহাম্মদ শান্তা গংসহ কতিপয় ব্যক্তি ওই জমি দখলে নেওয়ার পাঁয়তারা করছেন। ভুয়া কাগজপত্র তৈরি করে তারা সম্পত্তির মালিকানা দাবি করছেন। এ বিষয় নিয়ে তাদের সাথে অনেক দিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা-মোকদ্দমা চলছে। এর জের ধরে গত ২৩ এপ্রিল বিকাল ৩টার দিকে নূর মোহাম্মদ শান্তা, আব্দুর রশিদ, হোসেন আলী,রনি,হাসি খাতুন, লিপি খাতুনসহ আরো কয়েকজন ঢাল, লাঠিসোঁটা, ফালা,শাবল,বাটাম ধারালো অস্ত্র নিয়ে আল আমিনের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের বেড়া কেটে ফেলে লুটপাট চালায়। বাড়িঘর ভেঙে তছনছ করে।

এ বিষয়ে দৃষ্টি প্রতিবন্ধী আল আমিন হোসেন জানান, এর আগে গত ১৬ এপ্রিল নূর মোহাম্মাদ শান্তার ছেলে হোসেন আলী বাড়ির উপরে এসে তাঁদের এখান থেকে বাড়িঘর সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ও হামলা চালানোর হুমকি দিয়ে যায়। এ ঘটনার পর উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। পরে ২৩ এপ্রিল হামলা করে বাড়িঘর ভাংচুর করে তারা।

অভিযোগের বিষয়ে নূর মোহাম্মাদ শান্তার ছেলে হোসেন আলী বলেন, এ বিষয়ে গ্রামে অনেকবার শালিস বৈঠক হয়েছে । এমনকি আদালতে মামলাও করা হয়েছে। ওই জমি আমাদের নামে রেকর্ড করা হয়েছে।ওই জমির আসল মালিক আমরা আমাদের কাছে সকল কাগজপত্র আছে। তাঁরা কোনো বাড়িঘরে হামলা ও ভাংচুর চালাননি।

উল্লাপাড়া মডেল থানার এস আই মো: আনোয়ার হোসেন বলেন, বসতবাড়ির ওই জমি নিয়ে আল আমিন গং ও নূর মোহাম্মাদ শান্তা গংদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ বিষয়ে অনেকবার শালিস বৈঠক হয়েছিল কিন্তু তারা কোন পক্ষেই মানেননি। এছাড়াও ওই জমি নিয়ে আদালতে মামলা করেছেন তারা। বাড়িঘর ভাংচুরের ঘটনা সত্যে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা