ছবি: সংগৃহীত
রাজনীতি
থানায় সাধারণ ডায়রি, এলাকায় আতঙ্ক

উখিয়ায় কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি প্রার্থীকে হত্যার হুমকি

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া–টেকনাফ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। হুমকির চিঠিতে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শাহজাহান চৌধুরী জানান, রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে ডাক বিভাগের একজন পিয়ন তাঁর উখিয়ার বাসায় একটি চিঠি পৌঁছে দেন। চিঠিটি খুলে তিনি দেখতে পান, সেখানে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে এবং তা না করলে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠির সঙ্গে একটি ছোট কাপড়ের টুকরো সংযুক্ত ছিল, যা কাফনের কাপড় বলে ধারণা করা হচ্ছে।

পাঁচ লাইনের ওই চিঠিতে প্রথমে সালাম দিয়ে লেখা হয়—
‘আপনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। না দাঁড়ালে আপনার পরিণতি ওসমান বিন হাদির মতো হবে। আপনি আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে রয়েছেন…।’

এই ঘটনায় শাহজাহান চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন বলে জানান তিনি। নিজের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি তাৎক্ষণিক উখিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

শাহজাহান চৌধুরী বলেন,
‘চিঠির বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা মারাত্মকভাবে আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এই হুমকি আমার জন্য নির্বাচনী মাঠে হুমকি ও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে আহ্বান জানাই।’

ঘটনার পর উখিয়া–টেকনাফ এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই আসন্ন নির্বাচনের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন,
‘বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হুমকির ঘটনায় সাধারণ ডায়রি থানায় নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পুলিশ তদন্তে নেমেছে। পাশাপাশি ঊর্ধ্বতন মহলকেও অবহিত করা হয়েছে।’

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা