আন্তর্জাতিক

ইয়েমেনের যুদ্ধে ঝুঁকিতে ১ লাখ ৩৭ হাজার শিশুর ভবিষ্যৎ

ইয়েমেনে চলমান সংঘাতের কারণে বিদ্যালয়গামী ১ লাখ ৩৭ হাজারের বেশি শিশুর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, সংঘাতপূর্ণ পরিস্থিতিতে এসব শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ২০টি শিশুবান্ধব স্থান ও অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণসহ বিভিন্ন সুরক্ষামূলক কার্যক্রম শুরু করেছে ইউনিসেফের জরুরি সহায়তা দল।

এক বার্তায় ইউনিসেফ জানায়, ‘সংঘাতের কারণে শিশুদের ভবিষ্যৎ নষ্ট হওয়া কোনোভাবেই উচিত নয়।’

গত শুক্রবারের তথ্য অনুযায়ী, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ ও পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় বহু পরিবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

বাস্তুচ্যুত এসব মানুষের সহায়তায় ইউনিসেফ, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) যৌথভাবে কাজ করছে। সংস্থাগুলো এরই মধ্যে ১৪ হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষকে জরুরি সহায়তা দিয়েছে।

কয়েক বছরের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর গত জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সামরিক সংঘাত আবারও বেড়ে যায়।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করলে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। পরে ২০১৫ সালে ইয়েমেন সরকারকে সমর্থন জানাতে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে।

আমার বাঙলা/রাজীব

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা!

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে মার্কিন বাহিনী—এমন দাবি এবার আনুষ্ঠানিকভাব...

ঢাকায় ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ

দীর্ঘ আট বছর পর আবারও বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্...

সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন

নির্বাচিত বিএনপি সরকারের সাত মাসের শাসনামলে দেশে মানুষের বাকস্বাধীনতা ও নাগরি...

ইয়েমেনের যুদ্ধে ঝুঁকিতে ১ লাখ ৩৭ হাজার শিশুর ভবিষ্যৎ

ইয়েমেনে চলমান সংঘাতের কারণে বিদ্যালয়গামী ১ লাখ ৩৭ হাজারের বেশি শিশুর শিক্ষা ক...

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দেবীগঞ্জ থানার অফি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা