সংগৃহিত
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পো প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় শুক্রবার কমপক্ষে ৩৬ জন সিরীয় সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে একটি যুদ্ধ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান। খবর এএফপির।

যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়িান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামক প্রতিষ্ঠানটি জানিয়েছে, আলেপ্পোর একটি রকেট ডিপোতে ইসরায়েল হামলা চালিয়েছে। এই ডিপোটি লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর মালিকানাধীন বলে জানায় ওই প্রতিষ্ঠানটি। হামলায় কমপক্ষে ৩৬ সৈন্য নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও বেশ কয়েকজন সৈন্য।

যুদ্ধ পর্যবেক্ষণ প্রতিষ্ঠানটি আরও জানায়, যে স্থানে হামলা চালানো হয়েছে, তা আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছে।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, খুব ভোরে চালানো এই হামলায় সামরিক বাহিনীর সদস্যের পাশাপাশি বেশ কয়েকজন বেসামরিক লোকও আহত ও নিহত হয়েছে।

সানা আরও জানায়, ভোররাত পৌনে ২টার দিকে আলেপ্পোর দক্ষিণ-পূর্বাঞ্চিলীয় আথরিয়া এলাকায় এই বিমান হামলা চালায় ইসরায়েল।

এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি জেরুজালেমের মন্তব্য জানতে চাইলে সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল কোনো বিদেশি গণমাধ্যমের কাছে এ বিষয়ে মন্তব্য করে না।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর ইসরায়েল দেশটিতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত বিমান হামলা চালিয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা