ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরাইলে ৯ মার্কিন নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান ফিলিস্তিন ও ইসরাইলের যুদ্ধে হামাসের হামলায় কমপক্ষে ৯ মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

সোমবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: সিএনএন।

মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেন, এই মুহূর্তে আমরা ৯ জন মার্কিন নাগরিকের নিহতের বিষয়টি নিশ্চিত করছি। নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের ইসরাইলি অংশীদারদের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির ওপর নজর রাখছি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধান পেতে ইসরাইল সরকারের সঙ্গে আমরা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। নিহত ৯ মার্কিন নাগরিকের পরিবারের সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি।

হামাস-ইসরায়েল সংঘাতে মার্কিন নাগরিকদের হতাহতের বিষয়ে তথ্য সংগ্রহ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, শনিবার সকালে অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায় কয়েক শ’ হামাস যোদ্ধা। পাশাপাশি ইসরাইলে রকেট হামলা চালায় তারা। এর জবাবে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী।

এখন পর্যন্ত ফিলিস্তিনে পাঁচ শতাধিক ও ইসরাইলে আট শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। হামাস অন্তত ১০০ জনকে বন্দি করে গাজায় নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা