রাজনীতি

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হতে যাচ্ছে। দলের নাম, ‘জনতা পার্টি বাংলাদেশ’। দলটির শ্লোগান ‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে নতুন এ দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন নিজেই। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে তিনি ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নামে একটি সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন।

দলের মহাসচিবের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত দেশে প্রায় ২ ডজন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা