ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরাকে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে তারা দাবি করেছে, মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক সামরিক ঘাঁটি এখন কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

শনিবার (২৫ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে এ দাবি করেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া।

আক্রমিনিয়ার দাবি, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ইরাকের এরবিলে অবস্থিত প্রায় সব মার্কিন সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। তার ভাষ্য, সেখানে যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘বিপ্লববিরোধী গোষ্ঠীগুলোর’ কার্যক্রম পরিচালনার সক্ষমতা আর নেই।

তিনি আরও বলেন, পশ্চিম এশিয়া, দক্ষিণ ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে থাকা সামরিক উপস্থিতির মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করতে পারে। তবে সংঘাত অব্যাহত থাকলে ইরানও তার সামরিক অভিযান চালিয়ে যাবে বলে সতর্ক করেন তিনি।

আক্রমিনিয়ার দাবি, ৪০ দিনের যুদ্ধ শেষে ইরান নতুন প্রজন্মের ড্রোন মোতায়েন করেছে। যা আরাশ-২ ড্রোনের চেয়েও বেশি বিধ্বংসী, নির্ভুল এবং দীর্ঘপাল্লার। তবে নিরাপত্তার স্বার্থে তিনি এসব ড্রোনের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতির পর ক্ষতিগ্রস্ত অনেক সামরিক সরঞ্জাম আবার সচল করা হয়েছে। নতুন প্রযুক্তি যুক্ত হওয়ায় ইরানের আকাশ প্রতিরক্ষা আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে।

তবে ইরানি সেনা মুখপাত্রের এসব দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা