ছবি: আমার বাঙলা
শিক্ষা

ইবিতে শহীদ হাদির হত্যার বিচার দাবিতে মুক্তিকামী জনতার বিক্ষোভ

ইবি প্রতিনিধি

জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন মুক্তিকামী জনতা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক হয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে শিক্ষার্থীদের ‘তুমি কে, আমি কে—হাদি, হাদি’, ‘দিন দুপুরে মানুষ মরে, প্রশাসন কী করে’, ইনকিলাব, ইনকিলাব—জিন্দাবাদ, জিন্দাবাদ’ এবং ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল বলেন,
কোনো অদৃশ্য কালো শক্তির কারণে সরকার ও প্রশাসন হাদি হত্যার বিচার করতে ব্যর্থ হচ্ছে। আন্দোলন করলেই আমাদের আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নেই। মামলার তদন্তে শুধু শুটার ফয়সাল ও আওয়ামী লীগের এক ওয়ার্ড কাউন্সিলরকে নির্দেশদাতা হিসেবে দেখানো হয়েছে। অথচ এর পেছনে যে বড় চক্র জড়িত, তা আড়াল করা হচ্ছে। কোন শক্তির কারণে এই সত্য লুকানো হচ্ছে, তা জানতে চাই।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে তিনি আরও বলেন,
শহীদ ওসমান হাদি হত্যার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। একইভাবে আমাদের ভাই সাজিদ আব্দুল্লাহ হত্যার ছয় মাস পার হলেও বিচার নিশ্চিত হয়নি। ভিসি নকীব মোহাম্মদ নাসরুল্লাহকে বলতে চাই, এই প্রশাসনের সময়েই সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার নিশ্চিত করতে হবে। তাই সকল শিক্ষার্থীকে আগামী রবিবার প্রশাসন ভবন ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”

এ সময় শিক্ষার্থী তাজমিন রহমান বলেন,
ভারতীয় আধিপত্যবাদ ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ শরিফ ওসমান হাদি ভাইয়ের হত্যার এক মাস পার হয়ে গেছে। যাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো, তার বিচার দাবিতে আজও আমাদের রাস্তায় নামতে হচ্ছে—এটা লজ্জাজনক। খুনিরা প্রকাশ্যে চিহ্নিত হলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। ডিজিএফআই, র‍্যাব ও পুলিশ প্রশাসনের ভূমিকা আমাদের গভীরভাবে হতাশ করেছে।”

তিনি আরও বলেন, এই নীরবতা জনগণের মনে সন্দেহ সৃষ্টি করছে—‘সর্ষের মধ্যেই ভূত’ রয়েছে কি না। আমরা অবিলম্বে হাদি ভাইয়ের খুনিদের গ্রেপ্তার, হত্যার নেপথ্যের গডফাদারদের পরিচয় প্রকাশ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কোনো ফ্যাসিস্ট শক্তি যদি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে, তবে আমরা হাদি ভাইয়ের আদর্শে তাদের রুখে দেব।

শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন বলেন,
“আমরা ক্লান্ত হবো না, হতাশ হবো না। শহীদ শরিফ ওসমান হাদিকে ইতিহাস ও স্মৃতি থেকে মুছে যেতে দেব না। বাংলাদেশের প্রতিটি আন্দোলন ও বিপ্লবে সাধারণ মানুষ রক্ত দিয়েছে, কিন্তু সেই রক্তের ওপর দাঁড়িয়ে এক শ্রেণি ক্ষমতা দখল করেছে। হাদি চেয়েছিলেন স্বাধীনতার স্বাদ সারা দেশে পৌঁছে দিতে। তার আধিপত্যবাদবিরোধী চেতনার কারণেই তাকে হত্যা করা হয়েছে। ইতিহাস সাক্ষী—হাদি শহীদ হলেও তার উত্তরসূরিরা তার চেতনা যুগ যুগ ধরে বহন করবে। হাদি হত্যার এক মাস পূর্ণ হয়েছে; আমরা আবারও তার হত্যার বিচারের জোর দাবি জানাচ্ছি।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা