সংগৃহিত
বাণিজ্য

ইউসিবি ও রায়ানস কম্পিউটারসের মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক: আর্থিক লেনদেনের ক্ষেত্রে দেশের ডিজিটাল ক্ষেত্র শক্তিশালীকরণের যৌথ লক্ষ্যের প্রতিফলন হিসেবে পেমেন্ট গেটওয়ে সেবা নিয়ে কৌশলগত অংশীদারিত্বের জন্য চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম বৃহৎ ফার্স্ট-জেনারেশন ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও কম্পিউটার রিটেইলে জনপ্রিয় প্রতিষ্ঠান রায়ানস কম্পিউটারস।

২ প্রতিষ্ঠানের এ কৌশলগত অংশীদারিত্বের ফলে রায়ানস কম্পিউটারস থেকে পণ্য কেনাকাটায় গ্রাহকরা ইউসিবির অত্যাধুনিক ও নিরবচ্ছিন্ন পেমেন্ট গেটওয়ে সেবার অধীনে আরও স্বাচ্ছন্দ্যে পণ্যের দাম পরিশোধ করতে পারবেন।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইউসিবির হেড অব রিটেইল বিজনেস ডিভিশন মোহাম্মদ শফিকুর রহমান ও রায়ানস কম্পিউটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান। সম্প্রতি ইউসিবির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউসিবির হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ট্রান্সফরমেশন ডিভিশন মোহাম্মদ গোলাম ইয়াজদানি, প্রতিষ্ঠানটির হেড অব ই-কমার্স নেসার উদ্দীন আহমেদ, এর হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং শরীফ মুনিরুল হক, রায়ানস কম্পিউটারস লিমিটেডের চিফ ফাইন্যান্স অফিসার সাজেদুল করিম ও প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজমেন্টের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনসহ ২ প্রতিষ্ঠানেরই ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ চুক্তির অধীনে সকল ধরনের ভিসা ও মাস্টারকার্ডের জন্য সম্পূর্ণ সুরক্ষিত থ্রিডি সিকিউর কোড ভেরিফিকেশন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রায়ানস কম্পিউটারসকে সুবিধাজনক পেমেন্ট অপশনসহ নানাবিধ পেমেন্ট সমাধান প্রদান করবে ইউসিবি।

ডিজিটাল লেনদেনের পরিধি ধারাবাহিকভাবে বিস্তৃত হচ্ছে। এ সময়ে অংশীদারিত্বের মাধ্যমে ২টি প্রতিষ্ঠানই নির্ভরযোগ্য ও সুরক্ষিত নগদ অর্থবিহীন লেনদেন সমাধান নিয়ে আসার মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিতে কাজ করবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা