সংগৃহীত
সারাদেশ

আলুর পাঁপড় তৈরি করে সচ্ছল শতাধিক পরিবার

বগুড়া প্রতিনিধি

এক গ্রামের শতাধিক পরিবার পাঁপড় তৈরির কাজে ব্যস্ত সময় পার করছে। গ্রামটিকে পাঁপড়ের গ্রাম বলে অনেকে। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের হাটধুমা গ্রামে চলছে এই আলুর পাঁপড় তৈরির কাজ।

এ গ্রামের মানুষরা একটি বছরকে তিন ভাগে ভাগ করে নেন। তারা আলুর মৌসুমে দুই থেকে তিন মাস পাঁপড়, আমের মৌসুমে দুই থেকে তিন মাস কাসুন্দি ও চালকুমড়ার মৌসুমে অর্থাৎ শীতকালে দুই থেকে তিন মাস কুমড়ো বড়ি তৈরি করেন।

হাটধুমা গ্রামের মানুষ কৃষি কাজসহ অন্যান্য কাজের পাশাপাশি এ তিন মৌসুমে পাঁপড়, কাসুন্দি ও কুমড়ো বড়ি তৈরি করে পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে এনেছে।

সরেজমিনে দেখা গেছে, এখন গ্রামের পথ ধরে চললে চোখে পড়ে কাগজের উপর রোদে শুকানো হচ্ছে হাতে তৈরি করা আলুর পাঁপড়। পাঁপড় তৈরির করার জন্য প্রথমে সংগ্রহ করা আলুগুলো ধুয়ে টিনের তৈরি মেশিন দিয়ে পাতলা ভাবে কেটে নেওয়া হয়। এরপর ওই কাটা আলু সিদ্ধ করে রোদে শুকানো হয়।

পাঁপড় তৈরি ও শুকানোর কাজে পুরুষেরা কিছুটা সাহায্য করলেও নারীরাই মূলত বেশির ভাগ কাজ করেন। বছরজুড়েই আলুর পাঁপড়ের চাহিদা রয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারী এসে পাঁপড়গুলো কিনে নিয়ে যায়।

আলুর পাঁপড় কারিগর পূর্ণিমা রানী জানান, আমি প্রতিদিন দুই থেকে আড়াই মণ আলুর পাঁপড় তৈরি করি। যাদের বাড়িতে লোকজন বেশি আছে তারা আরো বেশি তৈরি করে। এক মণ আলু রোদে শুকানোর পর সাত থেকে আট কেজি পাঁপড় হয়। প্রতি কেজি পাঁপড় এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এক মণ আলুর পাঁপড় ৮০০-৯০০ টাকায় বিক্রি হয়। এখন এক মণ আলু কিনতে লাগছে ৪০০-৫০০ টাকা। কষ্ট করে পাঁপড় তৈরি করলে প্রায় দ্বিগুন লাভ হয়।

ফেরদৌস রহমান বলেন, এ গ্রামের বেশি ভাগ মানুষ এখন পাঁপড় তৈরির কাজ করছে। তৈরি করা পাঁপড় বাড়ি থেকেই বিক্রি হয়ে যায়। হাট থেকে আলু কিনে এনে কেটে তা সিদ্ধ করে রোদে শুকালেই পাঁপড় তৈরি হয়ে যায়। বগুড়া, নাটোর, নওগাঁসহ বিভিন্ন জেলার লোক এসে এই পাঁপড় কিনে নিয়ে যায়। মুখোরচক এই পাঁপড় অতিথি আপ্যায়ন ও বিকেলের নাশতার সঙ্গে ভেজে পরিবেশন করা হয়।

নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, এই উপজেলায় আলুর উৎপাদন ভালো হয়। এই আলুকে প্রসেসিং করে নারীরা স্বাবলম্বী হচ্ছে। এতে আলুর বাজারও ভালো পাচ্ছে কৃষক। আবার আলুর পাঁপড় তৈরি করে ওই পরিবারগুলোও স্বচ্ছল হচ্ছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা