সংগৃহিত
বিনোদন

আলিয়ার রহস্যময় পোস্ট

বিনোদন ডেস্ক: সুযোগ পেলেই বলিউডের তারকাজুটি আলিয়া ভাট ও রণবীর কাপুরকে খুঁচিয়ে দিতেন কঙ্গনা রণৌত। কোনো প্রকার সুযোগ পেলেই সামাজিকমাধ্যমে লিখতেন তাদের নিয়ে।

এবার কঙ্গনার গালে নিরাপত্তারক্ষীর চড় পড়তেই যেন খুশি আলিয়া। সামাজিকমাধ্যমে পড়ালেন সচেতনতার পাঠ। কঙ্গনাকে প্রমাণ সাইজের চড় মেরে গোটা ভারত নাড়িয়ে দিয়েছেন নিরাপতারক্ষী কুলবিন্দর কৌর। অনেকেই পক্ষে বিপক্ষে প্রকাশ করছেন নিজেদের মত। ঠিক সেসময় নেট দুনিয়ায় ভেসে উঠল রণবীর ঘরণী আলিয়ার সততা বিষয়ক একটি পোস্ট।

পোস্টে তিনি লেখেন- ‘যখন কেউ তোমাকে দেখছে না, তুমি যা করো, সেটাই তোমার সততা। এটা হলো সবসময় সঠিক কাজ করা। সেটা যদি তোমার পক্ষে প্রতিকূল হয় তাহলেও। এটা তোমার মধ্যে থাকা একটা কম্পাস। একটা রাডার যা তোমাকে নির্দিষ্ট পথে নিয়ে চলে, তোমার চারপাশের সবকিছু তোমাকে অন্যদিকে নিয়ে চলতে চাইলেও। অনেকে আবার মনে করেন, আপনার খ্যাতিই হলো আপনার সততা।’

তিনি আরও লিখেন- ‘তবে দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। আপনার খ্যাতি হলো মানুষের মনে আপনার সততাকে নিয়ে থাকা উপলব্ধি। কারণ এটা হলো অন্য লোকেদের ধারণা আপনাকে নিয়ে। সেটা সঠিক হতেও পারে, আবার নাও পারে। অন্যরা তোমার খ্যাতিকে নির্ধারণ করতে পারে, কিন্তু সত্যটা নির্ধারণ করা তোমার হাতে।’

পোস্টে কঙ্গনার নাম উল্লেখ করেননি আলিয়া। সেকারণে কঙ্গনাকে খোঁচানোর বিষয়টি স্পষ্ট নয়। তবে অনেকের ধারণা বিজেপির নবীন সংসদ সদস্যকেই খোঁচা দিয়েছেন তিনি। কেননা আলিয়া সততা নিয়ে এই পাঠটি দিয়েছেন কঙ্গনার পক্ষে এক সাংবাদিকের দেওয়া পোস্টের পর।

সাংবাদিক ফায়ে ডিসুজা সম্প্রতি কঙ্গনা এবং সিআইএসএফ কনস্টেবল জড়িত চড়ের কাণ্ডের নিন্দা করে একটি পোস্ট লিখেছিলেন। যাতে লেখা হয়েছিল, ‘বিমানবন্দরে সাংসদ কঙ্গনাকে চড় মারার ঘটনা- সহিংসতা কখনোই উত্তর হতে পারে না।

বিশেষ করে গান্ধীর অহিংসার আদর্শ থেকে জন্ম নেওয়া আমাদের দেশে তো নয়ই। আমরা কারও দ্বারা তৈরি মতামত এবং বিবৃতিগুলির সঙ্গে কতটা দ্বিমত পোষণ করছি তা বিবেচ্য নয়, আমরা কখনও সহিংসতার সঙ্গে প্রতিক্রিয়া জানাতে পারি না এবং আমাদের এটিকে ক্ষমা করা উচিত নয়। এটি বিশেষত বিপজ্জনক যখন নিরাপত্তা কর্মীর ইউনিফর্ম পরে কেউ হিংসাত্মক প্রতিক্রিয়া দেখায়।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা