ছবি: সংগৃহীত
রাজনীতি

আওয়ামী লীগের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল

আমার বাঙলা ডেস্ক

জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২২ নভেম্বর) বিকেল সোয়া ৪টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের মাথা থেকে এই মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্বে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় নেতাকর্মীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’, ‘দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে’, ‘লীগ ধর, জেলে ভর’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

মিছিলে ‘গৃহপালিত বিরোধী দলের বিচার করো’, ‘দল হিসেবে আওয়ামী লীগের বিচার করো’, ‘শ্রমিক হত্যার বিচার চাই’, ‘ব্যাংক লুটের বিচার চাই’-এমন বিভিন্ন লেখা-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে যোগ দিয়েছে দলটির হাজারো নেতাকর্মী।প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন এনসিপি নেতারা।

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরীফুল ইসলাম আদীব বলেন, দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গীদের বিচারের দাবিতে এনসিপির এই গণমিছিল। তিনি বলেন, ‘আমরা চাই সরকার এই বিচারপ্রক্রিয়া দ্রুত করুক।প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এনসিপি নেতারা।

এদিকে এনসিপির গণমিছিল শুরু হলে কাজী নজরুল ইসলাম এভিনিউর বাংলামোটর ও কাওরান বাজার অংশে যানযট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন এই পথের যাত্রীরা।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা