সংগৃহিত
বাণিজ্য

রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, দেশের আমদানিকারক ও উৎপাদনকারীদের সাথে কথা হয়েছে। আগে দেশে চিনি, তেল ও খেজুরের শুল্ক বেশি ছিল। শুল্ক যাতে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারি, সে বিষয়ে এনবিআরে প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং সেই সাথে ভারত থেকে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। এছাড়া ব্রাজিলসহ অন্যান্য দেশ থেকে তেল চিনি আসছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের দেলদুয়ারে তার নিজ বাসভবনে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, আমদানিকারক, লোকাল উৎপাদক, কৃষি বিভাগ, খাদ্য বিভাগ, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগসহ সকলের সঙ্গে আলোচনা হয়েছে। তারা বলেছেন, রমজান উপলক্ষ্যে যথেষ্ট পরিমাণ আমাদের মজুত আছে। এছাড়াও আগামী তিন মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত আছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কেউ মজুত করে কৃত্রিমভাবে যাতে দাম বৃদ্ধি করতে না পারে সেদিকে আমাদের নজর রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার নজরদারি শুরু হয়েছে।

তিনি আরও জানান, আন্তঃমন্ত্রণালয়ের সাথে আমাদের বৈঠক হয়েছে। উদ্যোক্তা থেকে ভোক্তা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পণ্য পৌঁছে দেওয়া হবে। এছাড়াও এক কোটি মানুষকে টিসিবির কার্ড দিয়ে রমজানে ৫টি পণ্য দেওয়া হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

পাকিস্তানের কয়লাখনিতে মিথেন গ্যাস বিস্ফোরণ, নিহত ৩২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনিতে মি...

২০২৭ বিশ্বকাপের ভেন্যু, লোগো ও ব্র্যান্ড উন্মোচন

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে...

ঈশ্বরদীতে ২৩ প্রাথমিক বিদ্যালয় শোকজ

মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান (এফএলএন) কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা