সংগৃহিত
খেলা

নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

ক্রীড়া ডেস্ক: নাজমুল হোসেন শান্তকে তিন সংস্করণেই বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সাকিব আল হাসানের উপর নির্ভর করছিল সব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কেবল তার সিদ্ধান্ত জানার অপেক্ষায় ছিল। অধিনায়কত্ব নিয়ে সাকিব নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলে বোর্ডেরও নতুন অধিনায়ক বেছে নিতে তেমন বেগ পেতে হয়নি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নতুন অধিনায়ক হিসেবে শান্তর নাম ঘোষণা করেন।

এর আগে নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তবে প্রতিবারই মূল অধিনায়কের অনুপস্থিতিতে তাকে দায়িত্ব পালন করতে হয়েছে। যার শুরুটা হয়েছিল গত বছর ২৬ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে। লিটন দাস বিশ্রামে থাকায় শান্তকে অধিনায়ক করা হয়েছিল।

পরবর্তীতে বিশ্বকাপে দুই ম্যাচে সাকিবের পরিবর্তে দলকে নেতৃত্ব দেন শান্ত। দুইবারই সাকিব চোটের কারণে খেলতে পারেননি। বিশ্বকাপের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে (টেস্ট) এবং অ্যাওয়ে সিরিজে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) বাংলাদেশকে নেতৃত্ব দেন। যেখানে বাংলাদেশ টেস্ট সিরিজে ঘরের মাঠে প্রথমবার নিউ জিল্যান্ডকে হারায় এবং তাদের মাটিতে জয় পায় ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে। তার অধিনায়কত্ব তখন থেকেই মনে ধরেছিল নীতি নির্ধারকদের। সঙ্গে যেভাবে খোলা মনে নিজের ও দলের কথা আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, পরিপক্কতা দেখিয়েছেন তাতে মুগ্ধ হয়েছেন অনেকেই।

গত বছর ব্যাট হাতে শান্ত দুর্দান্ত সময় কাটিয়েছেন। বাংলাদেশের কোনো ক্রিকেটারের এক বছরে পাঁচ সেঞ্চুরির রেকর্ড নেই। শান্ত পাঁচ সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন। তিন টেস্ট সেঞ্চুরির সঙ্গে দুটি পান ওয়ানডেতে। তিন ফরম্যাট মিলিয়ে রান করেন ১৬৫০। ব্যাটিং গড় ছিল ৪২.৩০।

কঠিন পথ পাড়ি দিয়ে শান্ত নিজেকে থিতু করেছেন আজকের অবস্থানে। অফফর্মের কারণে বাদ পড়া। আবার দলে আসা। আবার বাদ পড়া সবকিছুই দেখেছেন। ম্যাচের পর ম্যাচ খারাপ সময় গেছে তার। কিন্তু তার নিবেদনে ঘাটতি পায়নি কেউ।

অক্লান্ত পরিশ্রমের পর এখন সাফল্য সূর্যর দেখা পেয়েছেন। আজ তার মুকুটে নতুন পালক যুক্ত হলো। তিন ফরম্যাটে অধিনায়কত্ব বর্তমান প্রেক্ষাপটে বিশাল দায়িত্ব। সামনে তার পথে আরও চ্যালেঞ্জ। বিসিবির বিশ্বাস বিশ্বাস সেই পথটাও শান্ত ভালোভাবে দলকে পরিচালনা করতে পারবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা