সংগৃহীত
খেলা

মালদ্বীপের বিরুদ্ধে বাংলাদেশের জয়

ক্রীড়া প্রতিবেদক: স্বাগতিক বাংলাদেশ প্রাক বাছাইপর্বে ম্যাচের ফিরতি লেগে সফরকারী মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে। মালদ্বীপের মাঠে প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল।

আজ মঙ্গলবার ঢাকায় ঘরের মাঠ কিংস অ্যারেনায় ফিরতি লেগে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ৩-২) বিশ্বকাপ বাছাইপর্বের পরের রাউন্ড নিশ্চিত করেছে। যেখানে ‘আই’ গ্রুপে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের মতো বড় দলের বিপক্ষে।

এদিন বাংলাদেশ ঘরের মাঠে ম্যাচের ১১ মিনিটেই লিড নেয়। এ সময় সাদ উদ্দিনের বাড়িয়ে দেওয়া বল পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। তিনি সেখান থেকে রাকিব হোসেনকে বাড়িয়ে দেন কাটব্যাক করে। রাকিব দুর্দান্ত প্লেসিং শটে গোল করে এগিয়ে নেন বাংলাদেশকে। এটা ছিল বাংলাদেশের জার্সি গায়ে রাকিবের চতুর্থ গোল।

এরপর ২৯ মিনিটে আরও একটি গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন রাকিব। গোলরক্ষককে একা পেয়েছিলেন। শটও নিয়েছিলেন। কিন্তু মালদ্বীপের গোলরক্ষক হোসাইন শারীফ তার ডান পা বাড়িয়ে দিয়ে রুখে দেন বল। রাকিব হন গোল বঞ্চিত।

অবশ্য ৩৬ মিনিটে সমতা ফেরায় মালদ্বীপ। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড নিয়ে জালে জড়ান ইব্রাহিম হাইসাম।

এরপর উভয় দল আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্তু গোল আদায় করে নিতে পারেনি। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বাংলাদেশ বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায়। ৪৬ মিনিটের সময় মাঝমাঠ থেকে উড়ে আসা বল ডি বক্সের সামনে পান ফাহিম। তিনি সেটা সাদকে বাড়িয়ে দেন। বল নিয়ে সাদ বামদিক দিয়ে আক্রমণে উঠেন। এরপর লম্বা শট নেন গোলপোস্ট বরাবর।

মালদ্বীপের গোলরক্ষক শারীফ সেটা ফিস্ট করে ফিরিয়ে দেন। সামনে সেই বল পেয়ে যান রাকিব। তিনি শট নিতে গিয়েও নেন না। বাড়িয়ে দেন একটু সামনে থাকা ফাহিমকে। তিনি বাম পায়ের জোরালো শটে জালে পাঠান।

ফাহিমের গোলের পর ৫৮ মিনিটে দশজনের দলে পরিণত হয় বাংলাদেশ। এ সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মো. সোহেল রানা। দশজন হলেও বাংলাদেশের আক্রমণের ধার কমেনি। তবে দশজনের সুযোগ নিয়ে পিছিয়ে পড়া মালদ্বীপ মুহূর্মুহ আক্রমণ চালাতে থাকে। মিস করতে থাকে গোলের সুযোগও।

শেষ মুহূর্তে গিয়ে মালদ্বীপও দশজনের দলে পরিণত হয়। কিন্তু এর কিছুক্ষণ পরই রেফারি বাঁশি বাজান। দুই লেগ মিলিয়ে মালদ্বীপকে ৩-২ গোলে হারিয়ে লাল-সবুজের জার্সিধারীরা পৌঁছে যায় বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে। যেখানে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের সঙ্গে ছয়-ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা