জাতীয়

ঢাকা-করাচি রুটে ফ্লাই জিন্নাহ’র ফ্লাইট শিগগির

নিজস্ব প্রতিবেদক

করাচিভিত্তিক এয়ারলাইনস ফ্লাই জিন্নাহ শিগগিরই ঢাকা–করাচি রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, চট্টগ্রাম ও করাচির মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরুর পর এবার সরাসরি আকাশপথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল নাসের খানকে উদ্ধৃত করে এএনআই বলছে, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট শুরু করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ফ্লাই জিন্নাহকে অনুমোদন দিয়েছে। আমরা ঢাকা–করাচি ফ্লাইট শুরু করতে একটি চুক্তি করবো।’

গত ১৩ জানুয়ারি ঢাকায় পাকিস্তানি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফপিসিসিআইয়ের নেতাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ জানান, এ বছরেই বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে ফ্লাইট চলাচল শুরু হবে।

পাকিস্তানি হাইকমিশনার বলেন, ‘পাকিস্তান-বাংলাদেশ সরাসরি আকাশপথে যোগাযোগে দু'দেশের সরকার আন্তরিকভাবে কাজ করছে। চলতি বছরেই সরাসরি ফ্লাইট চালু হবে। এ দেশের ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্য, সেন্ট্রাল এশিয়ায় রপ্তানি বাজার সম্প্রসারণে পাকিস্তানকে করিডোর হিসাবে ব্যবহার করতে পারে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষা...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

নীলফামারীতে সাইবার সেলের তৎপরতায় ৩০ জনের হারানো ফোন উদ্ধার

নীলফামারীতে দ্বিতীয় দফায় আরও ৩০টি হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

অবশেষে শেষ হলো শজিমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

কুসংস্কারমুক্ত সমাজ গড়তে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান

রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ, কোরআন-সুন্নাহর জ্ঞানচর্চা এবং শরিয়তসম্মত জ...

হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভা...

নীলফামারীতে অবৈধ সার মজুদ, কিটনাশক ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

নীলফামারীর রামনগর ইউনিয়নের চাঁদেরহাট এলাকায় এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৩...

লাইফস্টাইল
বিনোদন
খেলা