ছবি সংগৃহিত
জাতীয়

বিএসএফকে নববর্ষের শুভেচ্ছা জানালো বিজিবি

জেলা প্রতিনিধি : জেলার হিলি স্থল বন্দরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)কে বাংলা নববর্ষে মিষ্টি উপহার দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুভেচ্ছা জানিয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর হিলি পিস্তল বন্দর সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ সাব-পিলার সংলগ্ন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় উভয় দেশের সীমান্তরক্ষীরা এ শুভেচ্ছা বিনিময় করেছেন।

বিজিবির হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার দেলোয়ার হোসেন এবং বিএসএফের ভারত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ক্যাম্প কমান্ডার বেনার্শি দাসের হাতে ৩ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের সুবেদার শাহীন হোসেন বলেন, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে তারা শুভেচ্ছা ও উপহার বিনিময় করেন। এরই ধারাবাহিকতায় বাংলা নববর্ষ উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় বিএসএফকে ৩ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

পরে বিএসএফ পক্ষ থেকে বিজিবি সদস্যদের কাছে তাদের দেশের তিনটি প্যাকেট উপহার সামগ্রী দিয়ে তারা শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা