ছবি: সংগৃহীত
জাতীয়

আইসিইউ-ওটির মতো ৫ জরুরি সেবা চালাতে বাড়তি জ্বালানি চাওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আমার বাঙলা ডেস্ক

দেশের হাসপাতালগুলোতে জরুরি সেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে বাড়তি জ্বালানি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধ এমন একটা জিনিস, সারা বিশ্বব্যাপী এটা নাড়া দিয়েছে। কারণ বিশ্ব চলছে তেলে, সেই জ্বালানি তেল যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে...আমাদের কোথায় কোথায় সার্বক্ষণিক বিদ্যুৎ প্রয়োজন ওতে (অপারেশন থিয়েটার) দরকার, আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) দরকার, সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) দরকার, বেবি কেয়ার ওয়ার্ডে দরকার, লেবার রুমে দরকার।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বাড়তি মজুত রাখার জন্য আমরা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে অনুরোধ করেছি। আমরা জন্য সেই মজুত রাখা হবে। এরপরও যদি জ্বালানি সংকট হয়, ডিজেলের মজুত বাড়িয়ে আমরা জেনারেটর রাখছি। দুটি করে বৈদ্যুতিক সঞ্চালন লাইট টানা হচ্ছে, একটি লাইনে না পেলে যেন আরেকটি থেকে অন্তত ওই পাঁচটি রুমে আমরা বিদ্যুৎ দিতে পারি।’

হাসপাতালগুলোতে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ‘যাতে বিদ্যুতের ঘাটতিটা কম হয়। যাতে করে জেনারেটরের ওপর আমাদের নির্ভরশীল না হতে হয়।’

হিলিয়াম গ্যাসের কোনো অসুবিধা নাই, পর্যাপ্ত মজুত আছে বলেও জানান তিনি। এরপরও আমরা প্রস্তুত আছি। অন্য মাধ্যমে আমদানি করার ব্যবস্থা রেখেছি, আমরা কাজ শুরু করেছি।’

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশিকে প্রত্যাবাসন

লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলিস্থ তাজুরা ডিটেনশন সেন...

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের হতাশা প্রকাশ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক...

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেয়া...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশে...

স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জনগণকে মানসম্মত স্বাস্থ্যস...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদনে আনন্দ মিছিল

নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আ...

মদনে অগ্নিকান্ডে গবাদিপশু ও মালামাল পুড়ে ছাই

নেএকোনার মদন উপজেলার ফতেপুর ( তুলাপাড়া) গ্রামে মঙ্গলবার রাতে এক আকস্মিক অগ্নি...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

হাম আতঙ্কে তিন প্রাণহানি, ২৪ ঘণ্টায় পরিস্থিতির অবনতি

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা