সংগৃহীত
জাতীয়

পণ্য ও যাত্রীবাহী পরিবহণ চলবে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩ দিনের অবরোধের মধ্যে সারা দেশে পণ্য ও যাত্রীবাহী পরিবহণ চলবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।

সোমবার (৩০ অক্টোবর) সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার থেকে তিনদিন বিএনপির ডাকা অবরোধের মধ্যেও সারা দেশে পণ্য ও যাত্রীবাহী পরিবহণ চলাচল স্বাভাবিক রাখার জন্য পরিবহণ মালিক ও শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি জানায়, অবরোধের বিষয়ে পরিবহণ মালিক ও শ্রমিকদের সংগঠনগুলোর নেতারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।

পরিবহণ চলাচল যেন বাধাগ্রস্ত না হয়, এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে মালিক সমিতি।

রোববার সন্ধ্যায় ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা